বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ২ ডাকাত গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ২ সদস্য মোঃ মিঠু (৩০) ও রবিউল আলম ওরফে রাসেল (৪৫) কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

রোববার(১৩ অক্টোবর) রাতে উপজেলার পিরোজপুর ইউপির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তাদের  গ্রেপ্তার করা হয় । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়।সোনারগাঁ থানার এসআই আল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি সোনারগাঁ এমএ বারী স্যার এর নির্দেশে আমি সহসঙ্গীয় ফোর্স রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হই, এদের মধ্যে ডাকাত রাসেলের নামে ৮ টি ও ডাকাত মিঠুর নামে দুটি মামলা রয়েছে। তারা দুজনেই চিহ্নিত ডাকাত। গ্রেপ্তারকৃত ডাকাত -মোঃ মিঠু চাঁদপুর জেলার মতলব উত্তর থানার চেংগারচর গ্রামের শক্কুর আলীর ছেলে

ও রবিউল আলম ওরফে মোঃ রাসেল খুলনা জেলার তেরখাদা থানার চর কোদলা নজির পুলিশের বাড়ির মৃত নজির উদ্দিনের ছেলে সে বর্তমানে নারায়ণগঞ্জ বন্দর থানার অন্তর্গত নমুনা বাজার এলাকায় বসবাস করে।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকা থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডাকাত নিধনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.