রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল ডাক্তারদের আবাসিক কোয়াটার, টিকা কেন্দ্র ও ডেন্টাল কর্ণারে যন্ত্রপাতি ও সিলিং ফ্যান ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মুখতারুল ইসলাম বাদি হয়ে গতকাল মঙ্গলবার সকালে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত চুরি যাওয়া মালপত্র যথাস্থানে ছিল। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চোরেরা কোন এক সময় ডাক্তারদের আবাসিক কোয়ার্টারের বিভিন্ন কক্ষ ও ডেন্টাল কর্ণার কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে যন্ত্রপাতি ও ১২টি সিলিং ফ্যান ও ৬টি থাই ফ্রেম নিয়ে যায়।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুখতারুল ইসলাম বলেন, সকালে হাসপাতালে এসে কোয়ার্টারের ও নতুন ভবনের ডেন্টাল কর্ণারের তাল ভাঙা থাকায় সন্দেহ হয়। পরে স্টাফদের সঙ্গে নিয়ে কক্ষের ভেতরে প্রবেশ করে ফ্যান ও যন্ত্রপাতি ও নগদ তিন হাজার টাকা পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। চুরির ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.