রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

টেকনাফে চাচার ষড়যন্ত্রে ভাতিজা অপহরণ: অস্ত্রসহ গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২০০ Time View

জাফর আলম,কক্সবাজার

কক্সবাজারের উপজেলার টেকনাফ বাহারছড়ায় সম্পত্তির লোভে নিজের চাচার ষড়যন্ত্রে ডাকাতের হাতে অপহৃত হয়েছিলেন ভাতিজা বেলাল। অপহরণের পর মুক্তিপণ হিসেবে দাবি করা হয়েছিল ৭০ লাখ টাকা। পুলিশ সেই চাচা ও পাহাড়ি ডাকাতসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত বেলালকে।টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই চক্রকে গ্রেপ্তার করে।অভিযানে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার ফকির মিস্ত্রীর ছেলে আবছার উদ্দিন (৩৩), একই এলাকার আবুল হোছাইনের ছেলে জসিম উদ্দিন (৩৫) এবং বাহারছড়া দক্ষিণ শীলখালী এলাকার মকবুল আহমদের ছেলে আমীর আহমদ (৫৫)। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ পাহাড়ে অভিযানে অপহরণের শিকার বেলালকে উদ্ধার ও জড়িত দুই ডাকাত অস্ত্র এবং ষড়যন্ত্রে জড়িত চাচাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে টেকনাফ মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বুধবার বিকেলে বাহারছড়ার জাহাজপুরা পাহাড়ি ঢালায় দুঃসাহসিক অভিযান চালিয়ে অপহৃত বেলালকে উদ্ধার করে মুক্তিপণ নিতে আসা আবছার ও জসিম নামে দুই ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ২ রাউন্ড কার্তুজ, একটি দা এবং কিরিচ উদ্ধার করা হয়।ওসি গিয়াস উদ্দিন জানান, আটকদের দেওয়া তথ্যে অপহরণের মূল পরিকল্পনাকারী অপহৃত বেলালের চাচা আমীর আহমদকেও আটক করা হয়।পুলিশের তথ্য মতে, বেলালের চাচা আমীর আহমদ সম্পত্তির বিরোধের জের ধরে রোহিঙ্গা ডাকাত শফির সঙ্গে চুক্তি করে তার ভাতিজা বেলালকে অপহরণ করেন।গত সোমবার ভোরে বেলালকে নিজবাড়ি থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা প্রথম থেকেই ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।এ ঘটনায় গত ১৬ অক্টোবর টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া আটক আসামিদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরো একটি অস্ত্র মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.