বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ড্রাইভারকে কুপিয়ে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রাইভট কার ছিনতাই করতে ধারালো অস্ত্র দিয়ে চালককে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে গাড়িটি নিয়ে যায় দুর্বৃত্তরা। গভীর রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারনা।

আজ শুক্রবার সকালে দেখে মনেহয় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় আগমন ফিলিং স্টেশন এর বিপরীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. হানিফ (৬০)। তিনি লক্ষিপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের কেরামত আলীর ছেলে।
ড্রাইভার ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোনারগাঁ উপজেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পিরোজপুর ইউনিয়নের এই এলাকায় প্রায়ই ডাকিত ও ছিনতাই এর ঘটনা ঘটে। বিদেশ ফেরত লোকদের গাড়িতেই এ ধরনের ডাকিত ও ছিনতাই হয় কিন্তু হত্যার মতো ঘটনা হয় নাই এর আগে। ঘটনাস্থল দেখে মনে করাযায় দুর্বৃত্তদের সঙ্গে লোকটার অনেক ধস্তাধস্তি হয়েছে। ঘটনাস্থলের পাশেই একটি বাটন মোবাইল ও দুই পায়ের দুটি সেন্ডল পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে পাওয়া বাটন মোবাইলের কল রিসিব করে লোকজন জানতে পারেন নিহত ব্যক্তির নাম ও পরিচয়।

ঐ মোবাইলে কথা বলে নিহত মো. হানিফ এর শ্যালক রাশেদ জানায়, নিহত মো. হানিফ একজন ড্রাইভার। সে নিজের গাড়ি নিজেই চালান। গতকল সন্ধায় তাদের শেষ কথা হয় তার। মো. হানিফ এয়ারপোর্ট থেকে ঢাকা মেট্রো -গ –২৫ ৪৭৭১ নাম্বারের ও ২০০৮ মডেলের সাদা এলিয়েন গাড়ি দিয়ে বিদেশ ফেরত যাত্রী নিয়ে নোয়াখালী যাওয়ার কথা ছিল।

এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত
পুলিশ ঘটনাস্থল আসলে লাস উদ্ধার কাজ চলছে। নিহতের স্বজনরা খবর পেয়ে আসতেছেন বলে জানান পুলিশ সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.