মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সচেতনতামূলক আলোচনা সভা সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন

চাঁপাইনবাবগঞ্জে সোয়া লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার, ভারতীয় ট্রাক জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১১৫ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে সোয়া লক্ষ টাকার আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বুধবার দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ মধ্য বাজার এলাকায় পরিচালিত এক অভিযানে ১৮১ বোতল ফেনসিডিল উদ্ধার কওে ৫৯ বিজিবি। অভিযানে পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাক জব্দ করে বিজিবি।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র নায়েব সুবেদার তুষার কান্তি বিশ্বাসের নেতৃত্বাধীন একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৬-এস হতে ৩শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্য বাজার সংলগ্ন আমদানীকৃত পাথর আনলোডিং পয়েন্ট এলাকায় ভারতীয় একটি ট্রাক (ডবিøউবি ৬৫ এ ১৫০৩) তল্লাশী করে। এ সময় ৫২টন পাথর বোঝাই ট্রাকের ড্রাইভারের কেবিনে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১ লক্ষ ২৬ হাজার ৭ শত টাকা মূল্যের ১৮১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

অধিনায়ক আরো জানান, পাথর রপ্তানীকারক ভারতীয় প্রতিষ্ঠান শ্রাবন্তী ট্রেডার্স, বাংলাদেশের আমদানীকারক প্রতিষ্ঠান মীর আক্তার ট্রেডার্স এবং সিএন্ডএফ এজেন্ট ছিলেন নূর আমিনের গালফ জোহরা।

পরে পাথর সহ জব্দকৃত ট্রাক ও উদ্ধারকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় মামলা দায়েরের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান অধিনায়ক গোলাম কিবরিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.