রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

২৮ অক্টোবর লগি বৈঠা হত্যাকান্ডের বিচারের দাবিতে সমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৪১ Time View

নিজস্ব প্রতিবেদক।

জাতায়াতে ইসলামী কেন্দ্রীয় সজলিসে সুরা সদস্য অধ্যক্ষ ডা. মোঃ ইকবাল হোসাইন ভুঁইয়া প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ২৮অক্টোবর লগি বৈঠা দিয়ে জামায়াত শিবিরের ১৪ জন ঢাকায় এবং সারাদেশে পঞ্চাশের অধিক নেতা কর্মিকে হত্যা করেছে আপনার সন্ত্রাসী বাহিনী।
তিনি আরো বলেন, ২০২৪ জুলাই আগষ্টে ১৪৮৭ জনের উপরে ছাত্র-জনতাকে হত্যা করেছে আপনার পেটোয়া বাহিনী। আপনি রক্তাক্ত হাত নিয়ে ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। আল্লাহ আপনার এ হত্যাকান্ডে অতিষ্ট হয়ে অপমান করে দেশ থেকে বিদায় করছেন। আপনার এ হত্যাকান্ডের বিচার হবে বাংলার জমিনে।
জামায়াতে ইসলামী সোনারগাঁ থানা দক্ষিন পৌরসভা কর্তৃক আয়োজিত পৌর ভবন মাঠে শুক্রবার বিকালে সমাবেশে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সোনারগাঁ থানার সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সহকারি সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ মুন্না, অর্থ ও বায়তুলমাল সম্পাদক মাওলানা ডা: খোরশেদ আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সোনারগাঁ থানার দক্ষিনের সভাপতি মো: মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনারগাঁ উপজেলা দক্ষিন জামায়াতের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মাওলানা মোঃ আব্দুল হাই, সোনারগাঁ জামায়াতে ইসলামী উত্তরের সভাপতি মোঃ ইসহাক মিয়া, মোঃ কামরুজ্জামান, মোঃ নাসির, হাকিম হারুনুর রশীদ, মোখলেছুর রহমান পারভেজ, ওমর ফারুক, মোঃ রনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.