বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

ভালুকায় চোরাই অটোরিকশা উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার 

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ Time View

ভালুকা প্রতিনিধি,

ময়মনসিংহের ভালুকায় একটি চোরাই অটোরিকশা উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছেন ভালুকা মডেল থানা পুলিশ। জানা যায় মডেল থানা পুলিশের এস আই আবুল কালাম আজাদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য জাহিদ হাসান লাবিব, সুজন মিয়া ও শাকিল মিয়া নামের ওই ৩ সদস্যকে গ্রেফতার করেন
এবং চুরি হয়ে যাওয়া আটো রিকশা টি উদ্ধার করেন। শনিবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

উদ্ধারকৃত গাড়ির মালিক হারুন জানান গত ২৭ তারিখ তার গাড়ি চুরি হয়। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিলে ঘটনার পাঁচ দিনের মাথায় চৌকস অফিসার এস আই আবুল কালাম আজাদ অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার করে।

বিষয়টি নিয়ে এস আই কালাম জানান, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামসুল হুদা খানের দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্স সহ গোপন অভিযান পরিচালনা করে চোরাই অটোরিকশা সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.