রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁও সাহিত্য নিকেতনের নতুন পরিচালনা পরিষদ গঠিত। সভাপতি আসমা, সম্পাদক রবিউল

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১২৯ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক।
সোনারগাঁও সাহিত্য নিকেতনের ২০২৪-২০২৭ইং সালের ৩ বছর মেয়াদী নতুন পরিচালনা পরিষদ গঠিত হয়েছে।
৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের শহীদ মিনার চত্বরে সংগঠনের ত্রিবার্ষিক সাধারণ সভা শেষে এ পরিচালনা পরিষদ গঠিত হয়।
পরিচালনা পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন আসমা আখতারী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রবিউল হুসাইন।
সংগঠনের বিদায়ী সভাপতি কবি রহমান মুজিব এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিশুতোষ টিভি অনুষ্ঠান সিসমপুরের কান্ট্রি ডিরেক্টর ও সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা শিশু সাহিত্যিক মোহাম্মদ শাহ আলম, সুবর্নগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা কবি শাহেদ কায়েস ও সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা সাহিত্যানুরাগী এবং ব্যাংকার মো.মতিউর রহমান।
সভায় ত্রিবার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইন। পরে এ রিপোর্টের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে উপদেষ্টা পরিষদ ২০২৪-২০২৭ মেয়াদী ৩ বছরের জন্য নতুন পরিচালনা পরিষদ গঠন করেন। ১৩ সদস্য বিশিষ্ট এ পরিচালনা পরিষদ সর্ব সম্মতিতে সভায় গৃহীত হয়।
পরে সংগঠনের বিদায়ী সভাপতি কবি রহমান মুজিব
পরিচালনা পরিষদের নির্বাচিত সকলের নাম ঘোষণা করেন।
ত্রিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিদায়ী সভাপতি কবি রহমান মুজিব ও সংগঠনের প্রবীণ সদস্য সালেহ জুম্মানকে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়। সোনারগাঁও সাহিত্য নিকেতনের পরিচালনা পরিষদে
সভাপতি – আসমা আখতারী, সহ সভাপতি – ফজলে রাব্বী সোহেল, সাধারণ সম্পাদক – রবিউল হুসাইন, অর্থ সম্পাদক – সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক – মোফাখখার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক – মোয়াজ্জেনুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক – মোকাররম সলিল, সাংস্কৃতিক সম্পাদক – শংকর প্রকাশ, মহিলা বিষয়ক সম্পাদক – রোকসানা আক্তার, সমাজ কল্যান সম্পাদক – দেওয়ান শামসুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক – এরশাদ হুসাইন অন্য, নির্বাহী সদস্য – রোকেয়া আক্তার, নির্বাহী সদস্য – সম্মোহনী আজিবুর নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.