রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ফেনসিডিল ইয়াবাসহ নারী পুরুষ আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচারকালে মহিলাসহ দুইজনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সকাল ৬ ঘটিকায় উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নিউটাউন টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ত্রিশ বোতল ফেনসিডিলসহ ঝর্না বেগম (৩২) এবং এক হাজার পিস ইয়াবাসহ সৈয়দুল আমিন (৩০) কে পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ঝর্না বেগম ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকার ভাড়াটিয়া মৃত রুবেল মিয়ার মেয়ে। অন্যদিকে সৈয়দুল আমিন কক্সবাজার জেলার উখিয়া থানার ১২নং ক্যাম্পের মৃত আব্দুল জলিলের ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী জানান, ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফতারকৃতদের কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.