বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

শার্শার নিজামপুরে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৭৭ Time View

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় শার্শার নিজামপুর ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালামের নেতৃত্বে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার দিনভর অনুষ্ঠিত এসকল দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন নিজামপুর ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক নাসির উদ্দীন তরফদার,যুবলীগ সভাপতি আলাউদ্দীন খাঁন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার নিতু,অর্থবিষয়ক সম্পাদক আবু মুছা, ছাত্রলীগ সাধরণ সম্পাদক বিপ্লব আহম্মেদ,ছাত্রলীগ নেতা মামুন শিকদার, আট নাম্বার ওয়ার্ড যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মশিয়ার রহমান ৪নং ওয়ার্ড সাবেক ইউপি সদস‍্য‍ মিলন হোসেন এছাড়া ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৫ আগস্ট, ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়।১৯৭৫ সালের এই দিনে ঘাতকের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর ৩ পুত্র শেখ জামাল, শেখ কামাল, শিশুপুত্র রাসেল সহ মোট ২৬ জন নিহত হয়।
নির্মম এ ঘটনাটিকে পালন করা হয় জাতীয় শোক দিবস হিসাবে। দিবসটিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা শোক প্রকাশ করছে গোটা জাতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.