শনিবার, ২০ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

জামায়াতে ইসলামী আল্লাহ পদত্ত ৪ দফা বাস্তবায়নে কাজ করছে : মমিনুল হক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ Time View

নিজস্ব প্রতিবেদক।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, নারায়ণগঞ্জ জেলা জামাতের আমির মমিনুল হক সরকার বলেছেন, জামায়াতে ইসলামী আল্লাহ প্রদত্ত ৪ দফা বাস্তবায়নে কাজ করছে। নামাজ কায়েম করা, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা বাস্তবায়ন, অন্যায় অনিয়ম প্রতিহত করা, এবং কল্যাণ প্রতিষ্ঠা করা।

শনিবার ( ৩০ নভেম্বর) বিকেলে ইছাখালী বালুর মাঠ প্রাঙ্গনে কায়েত পাড়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মমিনুল হক আরোও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই ৪ দফা কর্মসূচিকে সামনে রেখে এই দেশে আল্লাহর আইন বাস্তবায়নে চেষ্টা করছে। আগামী দিনে এই কাফেলায় আপনাদের শরিক হওয়ার জন্য আহবান করছে।

জামায়াতের কায়েতপাড়া ইউনিয়ন সভাপতি মহিউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও কায়েতপাড়া ইউনিয়ন সেক্রেটারি আমজাদ হোসেনের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন জামাতের নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান, রূপগঞ্জ দক্ষিণ আমির মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, ঢাকা মহানগর দক্ষিণ মজলিসে শুরা সদস্য মাওলানা মিজানুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ার হোসাইন মোল্লা, রূপগঞ্জ উপজেলা পশ্চিম আমির মাওলানা ফারুক আহমেদ, নারায়ণগঞ্জ জেলা জামাতের শুরা সদস্য এডভোকেট ইসরাফিল হোসাইন, জামায়াতের উপজেলা পশ্চিম সেক্রেটারি হানিফ ভুঁইয়া, পশ্চিম এর আইন বিষয়ক সম্পাদক মোবারক হোসেন দুলাল প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.