শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ Time View

নিজস্ব প্রতিবেদক।

মহান বিজয় দিবস সোনারগাঁয়ে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২ ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সরকারি কমিশনার মনজুরুল মোরশেদ, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এম এ বারি, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রেজাউল হক,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন,বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, পিরোজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা ও সুধীজন।সভায় উপজেলা প্রশাসক বলেন, আগামি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্র্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় সংগীত এর মধ্য দিয়ে দিবসের সূচনা হবে।এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা,মসজিদে দোয়া ও অন্যান্য উপসানালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে বিশেষ খাবারের ব্যবস্থা, কাবাডি নৌবাইস প্রতিয়োগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.