মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সচেতনতামূলক আলোচনা সভা সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন

চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্তে ৪ বাংলাদেশী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ বাংলাদেশী চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে পরিচালিত এক অভিযানে তাদের আটক করে ৫৩ বিজিবি। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মনির-উজ-জামান বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

আটক চোরাকারবারীরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার সাহাপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে সুজন শেখ (২৭), রাণীনগর হাটপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে এম (২৬), একই এলাকার পারুল আলীর ছেলে সুমন (৩০) এবং ফজলুর ছেলে নূহ নবী (৩৫)।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, ভারত থেকে বাংলাদেশে চোরাকারবারীদের প্রবেশের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার সীমান্ত পিলার ১৩/১-এস এর নিকট দুপুর সোয়া ১২টায় অভিযান পরিচালনা করে। এ সময় একই সীমান্ত দিয়ে গতকাল বুধবার (৪ ডিসেম্বর) গরু ও মাদক চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করা সুজন, সুমন, এম ও নূহ পূনরায় ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয় বিজিবি।

পরে আটক অনুপ্রবেশকারীদের শিবগঞ্জ থানায় আইনী প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.