শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

আলেমদের সাথে মতবিনিময় সভা করেছে জামায়াত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় ও মসজিদের ইমাম এবং আলেমদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (০৬ ডিসেম্বর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সুগন্ধা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ দক্ষিণের কর্মী আব্দুল হাই এর সঞ্চালনায় ও ড. আসগার ইবন হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামি এডুকেশন সোসাইটির পরিচালক, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। এ সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাসুম রানা।

সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর কর্ম পরিষদ সদস্য ও মজলিসে সূরা সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ দক্ষিণের সেক্রেটারি মো. আশাদুল ইসলাম ।

এ সভায় উপজেলার পিরোজপুর ইউনিয়ন এলাকার মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন এবং মাদরাসার মুহতামিম ও ওলামায়ে কেরামসহ গণ্যমান্য শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.