চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চরবাগডাঙ্গা ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহŸায়ক মো. আশরাফুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহŸায়ক মো. গোলাম জাকারিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহŸায়ক মো. আমিনুল ইসলাম ও সদস্য সচিব মো. জোহরুল হক বিশ্বাস বুলু।
বক্তারা বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এর নাম মুছে ফেলা যাবেনা, এমনকি দলকে নিশ্চিহ্ন করা যাবেনা। কিন্তু বিগত ১৫টি বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকার নানা ছলাকলায় বিএনপিকে কোনঠাসা করে রেখেছিল। খোলা মাঠে রাজনৈতিক আলোচনাতো দূরের বিষয় ঘরোয়া পরিবেশে রাজনৈতিক সংলাপও করতে দেয়া হয়নি। তবে গত ৫ আগস্ট পট পরিবর্তণের পরপরই যে দল বিএনপিকে রাজনীতি করতে বাধা দিয়েছিল সে দলের প্রধাণ চোরের মত দেশ থেকে পালিয়েছে। কিন্তু বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিকভাবে মামলার স্বীকার হলেও একটিবারের মতো কখনো কোনদিন দেশত্যাগ করে পালিয়ে যাননি। তিনি দেশে অবস্থান করে জেল জুলুম সহ্য করে দেশের মানুষের পাশে থেকে দেশের উন্ন্য়নে রাজনীতি করে গেছেন। আর তাই শহীদ জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করতে সকলকে বিএনপি’র ছায়া তলে আসার আহŸান জানান বক্তারা।
সভায় বক্তারা আরো বলেন, তরুনদের আইকন তারেক জিয়ার নির্দেশিত পথে জেলা বিএনপি হাঁটছে এবং হাঁটবে। দলে কোন দ্বিধাবিভক্তি রাখা যাবেনা। কেন্দ্র থেকে যাকে যে পদে আসীন করে ওয়ার্ড, পৌরসভা, ইউনিয়ন, উপজেলা কমিটি গঠণের নির্দেশ দেয়া হয়েছে কেবল তারাই সে সকল কমিটি গঠন করে পূর্ণাঙ্গ অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠাবে। এখানে দলের বহিস্কৃত কোন নেতার কথায় কমিটি হবেনা। স্থানীয় নেতাকর্মীরাই কমিটির প্রধান নির্বাচন করবে। কারণ তৃণমূলের নেতাকর্মীরা মিলে জেলার উন্নয়নে একজন এমপি নির্বাচন করবেন। আর তাই দলের স্বার্থে জেলার সকলকে নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে শক্তিশালী করার আহŸান জানান নেতৃবৃন্দ।
চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আজিজুল ইসলামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।
আলোচনা সভায় আশরাফুল ইসলাম মাষ্টারকে সভাপতি এবং আজিজুল ইসলামকে সেক্রেটারী করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপি, জেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।