শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

এবার চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসের পেছনের একটি বাগান থেকে দুইটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয় বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি রইস উদ্দীন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইস উদ্দীন বলেন, বিকেলে জেলা নির্বাচন অফিসের পেছনের একটি বাগানে হাাঁটাচলার রাস্তার পাশে স্থানীয় লোকজন ককটেল সদৃশ দুইটি বস্তু দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। সন্ধ্যার কিছু আগে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেল দুইটি উদ্ধার করে। তবে কে বা কারা ওখানে ককটেল ফেলে গেছে তা আশেপাশের কেও বলতে পারেনি। আর তাই এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রসঙ্গ:ত, এর আগে গত রবিবার (৮ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কার্যালয়ের মধ্যে থাকা পানি নামার একটি ড্রেন পরিষ্কার করতে গিয়ে ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে পরিচ্ছন্নতাকর্মীরা পুলিশকে খবর দিলে ৪টি পরিত্যক্ত ককটেল উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.