সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার ও বৃহস্পতিবার জেলার শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত এবং মনাকষা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করে ৫৩ ও ৫৯ বিজিবি। অভিযানে ৪৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় এক যুবককে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে জানান, চোরাকারবারীর মাধ্যমে ভারত হতে বাংলাদেশে ফেনসিডিল আনার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির নায়েক সিগ. মো. নূরুল হোদার নেতৃত্বাধীন একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৭/১১-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের সইমুদ্দির বাঁশ বাগানে অভিযান পরিচালনা করে। এ সময় বস্তায় ভরে জড়ো করে রাখা ৩ লক্ষ ১৫ হাজার ২ শত টাকার ৩৯৪ বোতল ভারতীয় মাদক ফেনসিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এর আগে গত বুধবার সকাল ৮টায় একই উপজেলার মনাকষা ইউনিয়নের রাগববাটি গ্রামে অভিযান পরিচালনা করে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল। এ সময় উপজেলার সাহাপাড়া এলাকার পন্ডিতপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সাহারুল ইসলামকে (৩০) ৪০ হাজার টাকার ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. মনির-উজ-জামান।

এদিকে আসামীসহ ফেনসিডিলসমূহ মামলা দায়েরের মাধ্যমে শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.