নিজস্ব প্রতিবেদক।
সোমবার (১৬ই ডিসেম্বর) সন্ধার পর সোনারগাঁও পৌরসভার টিপরদীতে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা ইব্রাহিম খলিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব মাষ্টার, সহসভাপতি তপন মাহমুদ,পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন,বাংলাদেশ ইসলামী ব্যাংক শানারপাড় শাখার এজেন্ট ম্যানেজার মনির হোসেন, সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন, দপ্তর সম্পাদক আল আমিন প্রধান,এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম খলিল বলেন ৭১ এর যুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মহান বিজয় দিবসের তাৎপর্য এবং শহিদদের আত্মত্যাগে অর্জিত বাংলাদেশের ইতিহাস এবং স্বাধীনতা রক্ষার উপর আলোকপাত করেন এ ছাড়াও
বাংলাদেশ গঠনসহ যথার্থ মানুষ হিসেবে গড়ে উঠার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনামুলক উপদেশ প্রদান করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইব্রাহিম খলিল অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং অন্যান্য ইভেন্ট এ অংশগ্রহণকারী মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার ও সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির সরকার সবুজ।