মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সচেতনতামূলক আলোচনা সভা সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন

সোনারগাঁয়ে মহান বিজয় দিবসকে কেন্দ্রকরে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ আহত-২৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁ উপজেলা বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় মেলা পণ্ড হয়ে গেছে।রোববার ১১টার দিকে এই ঘটনা ঘটে।সংঘর্ষে দুই পক্ষের ২৪ জন আহত হন।আহতদের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জানা যায়, বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও তার সমর্থকরা সকালে উপজেলার উদ্ধবগঞ্জ বাজারের শহিদুল্লাহ প্লাজায় জড়ো হন। সেখান থেকে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি বিজয় মিছিল নিয়ে তারা উপজেলা চত্বরে প্রবেশ করে এবং সেখানে দীর্ঘ সময় অবস্থান নেয়।পরে সেখানে শহীদের শ্রদ্ধা জানাতে বিএনপির সাবেক মন্ত্রী রেজাউল করিমের সমর্থকরা উপজেলা চত্বরে প্রবেশ করলে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়।দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপে ২৪ জন আহত হয়।সংঘর্ষের খবর পেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুর বারী পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।সংঘর্ষের কারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় মেলা বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা।এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।এ বিষয়ে মান্নান সমর্থকরা জানান,উপজেলা বিএনপি সাবেক যুবদল নেতা নোফেলের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়েছে।এতে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সমর্থক মোবারক হোসেন, রনি হাসান মোল্লা, মামুন মোল্লা, রিফাত মোল্লা আহত হয়েছে।অপরদিকে,সাবেক মন্ত্রী রেজাউল করিমের সমর্থক যুবদলের যুগ্ন আহবায়ক নুরে আলম ইয়াসিন নোফেল জানান উপজেলা বিএনপির সভাপতি মান্নানের সমর্থকরা সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমের সমর্থকদের উপর হামলা চালান এতে আমি নিজেসহ অনেক নেতাকর্মী আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.