মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সচেতনতামূলক আলোচনা সভা সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩১ টি চোরাই মোবাইল উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় ৩১ টি চোরাই মোবাইল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সীমান্তে পরিচালিত এক অভিযানে মোবাইলগুলো উদ্ধার করে ৫৯ বিজিবি।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল সোয়া ৯টায় ব্যাটালিয়নের তেলকুপি বিওপির নায়েক মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি চৌকষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮০ হতে ৩ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় টহল দল মালিকবিহীন ৩১ টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।

চোরাই মোবাইল ফোনগুলো কাষ্টমস এ জমা দেয়া হয়েছে বলে জানান অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.