শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ের মল্লিকের পাড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বাস উল্টে খাদে নিহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

নিজস্ব প্রতিবেদক

সোনারগাঁ উপজেলায় এ্যাম্বুলেন্সের ধাক্কায় বাস উল্টে খাদে, অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী লেনের সোনারগাঁওয়ের মল্লিকাপাড়া এলাকায় একটি এম্বুলেন্স পেছনে দ্রুত গতির জৌনপুর পরিবহনের (চট্টগ্রাম মেট্রো ১১-০৫-১২) একটি বাসকে ধাক্কা দেয়। এতে এম্বুলেন্সের ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০:৫৫) নিহতের পরিচয় জানাযায়নি।

বাসে থাকা আহত যাত্রী জানান, ঢাকার সিদ্দিকবাজার থেকে গজারিয়া যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেন। সোনারগাঁওয়ের মল্লিকপাড়া আসার পর একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মহাসড়কের মল্লিকপাড়ায় জৈনপুর এক্সপ্রেস (চট্টমেট্টো-জ, ১১-০৫১২) বাসটি একটি অ্যাম্বুলেন্সেকে ওভারটেক করতে গিয়ে রাস্তার ডিভাইডারের সাথে বাসটির ধাক্কা লেগে মহাসড়কে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.