শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

বিশ্ব ইজতেমা ময়দানে নিরীহ মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ Time View

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় ওলামা মাশায়েখ ও তাবলীগ সাথী ও তাওহীদী জনতার উদ্যোগে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত নিরীহ মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলায় এবং সাদ পন্থীদের বর্বচিত হামলা ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন উপজেলা কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের সভাপতি এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মুফতি মহিউদ্দিন থান। উপজেলা ওলামা মাশায়েখের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে অংশ নেন হাজার হাজার সাধারণ মুসুল্লি ও তাবলীগ সাথী মাদ্রাসার শিক্ষার্থী।

এসময় মোগরাপাড়া চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভে অংশগ্রহণকারী মুসল্লিরা দাবি করেন, এমন হামলা বন্ধে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরী। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। এছাড়া বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর সা’দপন্থীদের হামলার প্রতিবাদ জানিয়ে খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসী দেওয়ার এবং সা’দপন্থীদের তাবলীগ নিষিদ্ধের দাবী জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.