মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সচেতনতামূলক আলোচনা সভা সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন

সোনারগাঁয়ে ধর্ষণে কিশোরী অন্তঃসত্বা শালিসে ১৩ লাখ টাকায় রফাদফা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ Time View

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সৌদি প্রবাসীর ধর্ষণে ১৬ বছর বসয়ী এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক মধ্যপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনা ধামাচাপা দিতে শালিস বৈঠকে ১৩ লাখ টাকা রফাদফা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বারদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দুই বিএনপি নেতা এ রফাদফা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ টাকা থেকে তারা দু’জন তিন লাখ টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ উঠে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক মধ্য পাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে সৌদি প্রবাসী আব্দুর রব পাশ্ববর্তী বাড়ির আহম্মদ মিয়ার ১৬ বছর বয়সী মেয়ে নুনেরটেক মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রীকে তার বাসায় একা পেয়ে ধর্ষণ করে। তার ধর্ষণে ওই কিশোরী ৭মাসের অন্তঃসত্তা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে ওই গ্রামে গত সোমবার সন্ধ্যায় শালিসী বৈঠকে বসে। ওই বৈঠকে বারদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ও স্বপনসহ তাদের লোকজন ঘটনা ধামাচাপা দিতে উঠে পড়ে লাগে। সালিসী বৈঠকে প্রবাসী আব্দুর রবকে ১৩ লাখ টাকা দেওয়ার জন্য রফাদফা করে। বৈঠকে আব্দুর রব মিয়া নগদ ৩ লাখ টাকা বিএনপি নেতা শাহজাহানের কাছে দেয়। ওই টাকা গতকাল বুধবার পর্যন্ত ভূক্তভোগী কিশোরীরর পরিবার পাননি বলে দাবি করেছেন। তবে ওই টাকা তার কাছে গচ্ছিত রয়েছে বলে দাবি স্থানীয়দের। বাকি ১০ লাখ টাকা আগামী ২০ জানুয়ারী তারিখে দেওয়ার কথা রয়েছে। বিচার শালিসের বিশ্বস্ত একটি সূত্র জানায়, ১৩ লাখ টাকা রফাদফার পরও বিএনপির দুই নেতাকে আরো ৩ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রতিতে এ শালিস বৈঠক হয়। এ তিন লাখ টাকা তারা ভাগবাটোয়ারা করার জন্য এ বিচার সালিসে এ রায় প্রদান করে। ভূক্তভোগী কিশোরীর ভাবি ফাহিমা আক্তার বলেন, আব্দুর রবের মেয়ের সঙ্গে ভূক্তভোগী কিশোরী প্রতিদিন রাতে ঘুমাতো। সেই সুযোগে সে তাকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে তাদের পরিবারকে জানানো হয়। পরে সমস্যা সমাধানের আশ্বাস দেন। ঘড়িমসি করার কারনে কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত¡া হয়ে পড়ে। সমাধান না করার কারনে সালিশ বৈঠক ডাকা হয়েছে। সেখানে ১৩ লাখ টাকা রফাদফা হয় ৩ লাখ টাকা নগদ দেওয়ার পরও কিশোরীর পরিবার একটাকা ও পায়নি। পাশাপাশি সন্তান ভূমিষ্ট হওয়ার পর আব্দুর রবকে দিয়ে দেওয়া হবে। অভিযুক্ত আব্দুর রবের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী জোহরা বেগমের দাবি, তার স্বামী এ অপরাধের সঙ্গে জড়িত না। তবে কেন ৩ লাখ টাকা দিয়েছেন এমন প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দিতে পারেননি। বারদী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া বলেন, শালিসী বৈঠক হয়েছে। কিশোরী ও অভিযুক্তদের কথা শুনে বৈঠকে এলাকাবাসী ১৩ লাখ টাকা রায় দিয়েছে। তবে টাকা আত্মসাতের বিষয়টি সঠিক না। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, এ বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.