মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সচেতনতামূলক আলোচনা সভা সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন

সোনারগাঁও পৌরসভায় মাদক বিরোধী আলোচনা ও র‍্যালি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ Time View

নিজস্ব প্রতিবেদক

জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন,মাদক সেবন না করি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি, এই স্লোগানকে সামনে রেখে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন গজারিয়া মুন্সিগঞ্জ এর উদ্যোগে ২৬ শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় সোনারগাঁও পৌরসভার আমিনপুর মাঠ প্রাঙ্গনে মাদকের বিরুদ্ধে সচেতন মূলক অনুষ্ঠান ও মাদক বিরোধী র‍্যালীর আয়োজন করা হয়েছে।

এ সময় নারায়ণগঞ্জ জোনের টুরিস্ট পুলিশের সভাপতি ও সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন বলেন, আমরা কাউকে মাদক খেতে দেব না, মাদক বিক্রি করতেও দেব না এবং মাদক ব্যবহারকারীকে আইনি সহযোগিতাও করবো না।

অন্যান্য বক্তারা বলেন, প্রভাবশালীদের মাধ্যমে মাদক বিক্রেতারা আতাত করে এই ব্যবসা গুলো চালিয়ে যাচ্ছে। তারা সকাল বেলা গ্রেফতার হলে, বিকালে জামিনে বের হয়ে আসে। তারা আরও বলেন, চট্টগ্রামের মাদক সেলটার দাতা কে? আপনারা নিশ্চয়ই জানেন? সোনারগাঁয়ে মাদকের টাকার জন্য ছেলে বাবাকে খুন করেছে। এদেরকে মাদক থেকে দূরে সরে রাখতে হলে, আমাদেরকে প্রশাসনিক ও সামাজিক ভাবে কাজ করতে হবে এবং তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। তাদেরকে একটি ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলেই সমাজ থেকে মাদক নির্মূল হবে।

এ সময় র‍্যালিটি সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠ হয়ে আদমপুর বাজার প্রদক্ষিণ করে সোনারগাঁ মিনি স্টেডিয়াম গেইটে এসে শেষ হয়।৷ নারায়ণগঞ্জ জোন পদ্মা ব্রিজ মুন্সিগঞ্জ টুরিস্ট পুলিশ এর সহযোগিতায় রেনেসাঁ ফাউন্ডেশনের সভাপতি মোঃমোক্তার হোসেনের সভাপতিত্বে ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশ সিলেট মুন্সিগঞ্জ এর মোঃ সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের পুলিশ সুপার পি পি এম মোহাম্মদ নাইমুল হক , রেনেসাঁ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি টুরিস্ট পুলিশের সভাপতি ও সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন।

সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জোনের টুরিস্ট পুলিশের ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, মুন্সিগঞ্জ জেলার টুরিস্ট পুলিশ ইনচার্জ পিপিএম মোহাম্মদ মামুনুর রশিদ,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারি,ওসি তদন্ত মোহাম্মদ রাসেদ, সোনারগাঁ পৌর বিএনপি’র সভাপতি শাজাহান মেম্বার, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, সাবেক জেলা যুবদলের নেতা হারুন অর রশিদ মিঠু, এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন আল আমিন তুষার, অসিতদা, রবিউল ইসলাম,মাজহারুল ইসলাম, কামরুল হাসান, মোক্তার হোসেন,তপন মাহামুদ ও উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.