সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

রুপগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ Time View

নিজেস্ব প্রতিবেদক

রূপগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক প্রবাসীর স্ত্রীকে ( মনিকা পারভিন(৪৫ ) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে স্থানীয় এক মাদকসেবী বখাটে যুবক।

মনির (৩৫) নামে ওই বখাটে প্রায়ই ওই গৃহবধূকে উত্যাক্ত করতো, বোরবার (২৯ ডিসেম্বর) দুপুরে১১ টার সময় রাস্তায় একা পেয়ে আবারো কুপ্রস্তাব দেয়। এতে ওই গৃহবধূ অস্বীকৃতি জানালে এবং এলাকা বাসী বিষয়টি জানাজানি হলে ক্ষিপ্ত হয়ে বাসা থেকে দেশীয় অস্ত্র এনে কুপিয়ে হত্যা করার উদেশ্যে মনিকা পারভিন এর উপর তার নিজ বাড়ীতে হামলা জালায় বখাটে মাদক ব্যবসায়ী মনির ও তার সহযোগীরা।

এ সময় তিনি চিৎকার দিয়ে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে ওই বখাটে যুবক দরজায়কে কুপাতে থাকে। এ সময় আশপাশের লোকজন গৃহবধূর ডাক-চিৎকারে এগিয়ে এলে বখাটে যুবক ও তার সহযোগীরা পালিয়ে যায়।

প্রাণনাশের আশঙ্কায় তিনি তখন জরুরি সেবা ৯৯৯ -এ ফোন দেন। ফোন পেয়ে দুই পুলিশ কর্মকর্তা মমিনুর ও ইমরান ঘটনাস্থলে এসে এ ঘটনার সত্যা পান।

ভুক্তভোগী মনিকা পারভিন (৪৫)বক্তব্য জানান, আমার স্বামী সৌদিপ্রবাসী মাসুদ খান ও বড় ছেলে মান্নান শুভ জীবীকার তাগিদে তারা দেশের বাহিরে থাকে, আমি আমার দুই ছেলে সিয়াম (১৬)সিহাদ(১৪) নিয়ে আমাদের নিজ বাড়িতে বসবাস করি,মাদকসেবী মনির নামের বখাটে যুবক আমার স্বামী সৌদিপ্রবাসী বিদেশে থাকায়, আমাকে একা পেয়ে প্রায়ই উত্যাক্ত করতো,কুপ্রস্তাব দিত তার কুপ্রস্তাবে আমি রাজি না হওয়া এবং আমার ছেলেদের ও এলাকাবাসীকে বিষয়টি জানাজানি হলে,মনির ক্ষিপ্ত হয়ে বাসা থেকে দেশীয় অস্ত্র এনে কুপিয়ে হত্যা করার উদেশ্যে আমার উপর আমার বাড়ীতে হামলা জালায় বখাটে মাদক ব্যবসায়ী।
এ বিষয়ে আমি নিজে বাদী হয়ে রুপগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন এর স্যারের বরাবর একটি অভিযোগ দায়ের করি।

এবিষয়ে রুপগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান এবিষয়ে আমি একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.