বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

মেঘনা টোল প্লাজার সামনে অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ Time View

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজা এলাকায় অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (২৯ই ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের অংশে মেঘনা ব্রিজের প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেয়া খাতুন (৬০) বরিশাল পিরোজপুরের রঘুনাথপুর গ্রামের মৃত মান্নান মিয়ার স্ত্রী। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট শুভ্র সরকার জানান, অ্যাম্বুলেন্সটি (ঢাকা-মেট্রো-৭১৪৪৩০) জব্দ করে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.