শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

পুলিশ পরিদর্শক হলেন পাঁচলাইশ থানার অপারেশন অফিসার জুবায়ের মৃধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ Time View

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানার অপারেশন অফিসার চৌকস পুলিশ কর্মকর্তা এসআই মো.জুবায়ের মৃধা ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। ১ জানুয়ারি (বুধবার) দুপুরে সিএমপি’র সদর দপ্তরে পদোন্নতিপ্রাপ্ত এসআই জুবায়ের মৃধাকে ইন্সপেক্টরের রেঙ্ক ব্যাচ পরিয়ে দেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. আসফিকুজ্জামান আকতার ও উপ- পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহমেদ।

৩০ ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টারের এক নির্বাহী আদেশে সারাদেশের ৩৯ জন সাব-ইন্সপেক্টর কে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেয়া হয়েছে। এতে চট্টগ্রামের সিএমপি থেকে একমাত্র এস আই মো. জুবায়ের মৃধাই পদোন্নতি পেয়েছেন।

পুলিশ হেডকোয়ার্টারের এআইজি আফরিদা রুবাই (পিপিএম) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে কর্মরত ৩৯ জন কর্মকর্তাগণকে স্থানাপন্ন ইন্সপেক্টর অব পুলিশ পদে পদোন্নতি প্রদান করা হলো।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মো. জুবায়ের মৃধার গ্রামের বাড়ি নড়াইল জেলায়। তিনি সু দীর্ঘদিন যাবত সিএমপি’র কোতোয়ালী থানা, খুলশী থানা ও সর্বশেষ পাঁচলাইশ মডেল থানায় অপারেশন অফিসার হিসেবে সততা ও দক্ষতা তথাপি মানবিক পুলিশ হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.