শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারো গুলি, যুবক আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণে বিজিবি-বিএসএফের বিরোধের রেশ কাটতে না কাটতেই এবার জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিএসএফের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন বাংলাদেশী এক যুবক। শুক্রবার দিবাগত গভীর রাত ২টার সময় শনিবার (১১ ডিসেম্বর) আজমতপুর সীমান্তে এই গুলির ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. গোলাম কিবরিয়া।

আহত যুবক জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২২)।

এ বিষয়ে শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক জানান, আনুমানিক রাত ২ টার দিকে আজমতপুর সীমান্ত থেকে গুলির শব্দ পেয়েছি। সম্ভবত ৮/৯ রাইন্ড গুলি করেছে বিএসএফের শ্মশানি ক্যাম্পের সদস্যরা। পরে সকালে জানতে পারি বিএসএফের গুলিতে শহিদুল নামে এক যুবক মারাত্মক আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এদিকে রামেকে চিকিৎসা নেয়ার বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে শহিদুল নামে এক যুবক হাতে গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার চিকিৎসা চলছে। আপাতত সে ভালো আছে।

এ সকল বিষয়ের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. গোলাম কিবরিয়া জানান, শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত গভীর রাত দুইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১৮২ হতে ১৩০ গজ ভারতের ভেতর শ্মশানি ক্যাম্পের বিএসএফ সদস্যরা অন্তত ৩ রাউন্ড গুলি ছোঁড়ে। উভয় দেশের চোরাকারবারিরা যখন চোরাই পণ্য পাচারের চেষ্টা করে সাধারণত তখন বিএসএফ এ ধরনের গুলিবর্ষণ করে থাকে।

তিনি আরো জানান, সীমান্তের শূন্য লাইন পার হয়ে শুক্রবার দিবাগত রাতে ভারতে নিষিদ্ধ মাদক ফেনসিডিল আনতে গিয়েছিল শহিদুলসহ ৫/৬ জনের একটি দল। পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করলে গুরুতর আহত হয়ে শহিদুল এবং তার বাকি সাথীরা পালিয়ে বাংলাদেশের ভেতরে চলে আসে। পরে ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেনসিডিল, ১টি টর্চ লাইট, ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করে বিজিবি’র টহল দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.