শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁও পৌরসভায় বসত বাড়ী ক্রয় করে দখলে যেতে পারছেন না কুয়েত প্রবাসী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ Time View

নিজস্ব প্রতিবেদক

সোনারগাও পৌরসভার বানীনাথপুর এলাকার পিতা মৃত ফজর আলীর ছেলে ওমান প্রবাসী সিরাজ মিয়ার মেয়ের জামাই কুয়েত প্রবাসী মোঃ শাহিন মিয়া তার শশুর বাড়ির এলাকার প্রতিবেশী মৃত আব্দুল হাসেম মিয়ার ওয়ারিশ দুই মেয়ে নার্গিস ও রাশিদা আক্তার এর কাছ থেকে নগদ ৮০ লক্ষ টাকায় দলিল মূলে সাড়ে ১১ শতাংশ বসতবাড়ি আরএস ১৬২ সি এস ৪২৬ ১৮৬ নং মৌজায় বাড়ি রামকৃষ্ণপুর এলাকায় ২০২৩ সালে ১৮ই জানুয়ারীতে ক্রয় করেন।

গত দুই বছর আগে সাড়ে ১১ শতাংশ ভিটা জায়গা সাফ কাবলা দলিল করলেও দলিলদাতারা দু’বছরের সময় নেন জায়গা বুঝিয়ে দিবেন বলে, কিন্তু দুই বছর পার হয়ে যাওয়ার পরেও প্রবাসী সিরাজ এর জামাই প্রবাসী শাহিন মিয়া জায়গাতে যেতে পারছেন না। এই নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশ করেও কোন সমাধান পাওয়া যায়নি। বাধ্য হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেনাবাহিনীর কাছেও একটি অভিযোগ দায়ের করেন।এই জায়গার পরিবর্তে তারা অন্য জায়গা দিবে বলে জানান, দলিল দাতার ভাই আবুল কালাম।এ বিষয়ে ভুক্তভোগী সিরাজ বলেন আমি এবং আমার মেয়ের জামাই উভয়ই প্রবাসী, আমার মেয়ের জামাইয়ের কষ্টে অর্জিত টাকা দিয়ে এই জায়গাটা কিনে দেই, আজ প্রায় দুই বছরের বেশি হয়ে গেল আমরা জায়গায় জেতে পারি নাই। তারা বিভিন্নভাবে আমাদেরকে ভয় ভীতি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।এ নিয়ে কয়েকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে সালিশ করা হয়, হয় তো আমার মেয়ের জামাই এর জায়গা না হয় টাকা ফেরত দেওয়ার জন্য একটা মীমাংসায় করেন। কিন্তু সেই টাকা দেওয়ার নাম হলেও কিছুই হয়নি। সিরাজ মিয়া আরও বলেন মৃত আবুল হাসেম মিয়ার ওয়ারিশ দুই মেয়ে নার্গিস ও রাশিদার সাথে যোগাযোগ করলেও তারা পাত্তা দেন না। মোবাইল ফোনে কল দিলেও ফোন রিসিভ করে না এবং তাদের সাথে সাক্ষাৎ করা যাচ্ছে না।

এ ব্যাপারে ভুক্তভোগী প্রবাসী সিরাজ মিয়া তার মেয়ের জামাই শাহিনের জায়গা -জমির সুষ্ঠু সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ও প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.