বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ মেলা উপলক্ষ্যে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ Time View

নিজস্ব প্রতিবেদক

নারায়নগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সোনারগাঁ উপজেলায় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প  ফাউন্ডেশনের উদ্যোগে ৩৪ তম মাসব্যাপী লোকজ মেলা ২০২৫ উপলক্ষ্যে গতকাল ১৫ জানুয়ারি দুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফাউন্ডেশনের পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে ফাউন্ডেশনের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান,উপজেলা সহকারী কমিশনার ভূমি মনজুরুল মোর্শেদ, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল আসিফ ইমাম, টুরিস্ট পুলিশের ইনচার্জ দেলোয়ার হোসেন, ফাউন্ডেশনের উপ পরিচালক এ কে এম আজাদ সরকার, সংরক্ষণ কর্মকর্তা নাসিম ইসলাম অভি, সোনারগাঁ থানার ওসি তদন্ত রাশেদ মিয়া, বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিক বৃন্দ সহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
এসময় মেলা উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা, স্টল বরাদ্দ, সাংস্কৃতিক শিল্পগোস্ঠী দিয়ে গান পরিবেশন,পুতুল নাচ, বায়স্কোব, নাগরদোলা, গ্রামীণ খেলা,বাহারী পণ্য সামগ্রী,বিভিন্ন অঞ্চল থেকে হাতের তৈরি নকশী কাঁথা, জামদানী শাড়ি,বেত ও বাশের তৈরি জিনিসপএ,ঐতিহ্যবাহী বিভিন্ন এলাকার হরেক রকমের মিষ্টি-দইসহ  মোট ১০০ টি স্টল সাজিয়েছেন মেলা উদযাপন কমিটি।
ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, প্রতি বছরের ন্যায় এবারও মাসব্যাপী এ মেলা পালন করা হবে। আগামী ১৮ জানুয়ারি উদ্বোধনের পর ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১ মাস চলবে এ মেলা। আগামী ১৮ জানুয়ারি শনিবার মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.