শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৩৩ Time View

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নয়ন (৩২) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার দড়ি কান্দি এলাকায় লাঙ্গলবন্দ সেতুর নিচে নদের পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।পরে নৌ-পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল প্রেরণ করেন।

নিহত নয়ন মিয়া রাজধানীর মোহাম্মদপুর টিক্কাপাড়া এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে।সে সোনারগাঁ থানার সাদিপুর বেলপাড়া এলাকায় মোক্তার হোসেনের বাড়ীতে ভাড়াটিয়া হয়ে অটোরিকশা চালাতো।
বৈদ্দ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক শামীম উদ্দিন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান,গতকাল বিকেলে নয়ন অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ী ফিরেনি।পরবর্তীতে আজ সকালে তার লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে দূর্বৃত্তরা। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও অটোরিক্সাটি উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে।এ বিষয়ে নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক মাহাবুব বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.