শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশের জনগন বারবার প্রতারিত হয়েছে, সোনারগাঁয়ে ভিপি নুরুল হক নুর

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ Time View

নিজস্ব প্রতিবেদক

জনতার অধিকার আমাদের অঙ্গিকার,আমাদের দেশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে গণঅধিকার পরিষদের রাজনীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার
১ ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে উপজেলার সোনারগাঁও পৌরসভা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
জুলাই গণ অবভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিনির্মানে জন আকাঙ্ক্ষা রাজনীতি শীর্ষক আলোচনা সভায় এ কে এম সাইদুজ্জামান ও গণ অধিকার পরিষদের সোনারগাঁও পৌরসভার গণনেতা উলফত কবির মাষ্টারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ওয়াহিদুর রহমান মিলকি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি নূরুল হক নুর।
আলোচনা সভায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি নূরুল হক নুর তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এবং তার মন্ত্রীরা দখলবাজি, টেন্ডারবাজি ও চাঁদাবাজির সিন্ডিকেট করে খেয়েছে, এখনও কি লুটপাট বন্ধ হয়েছে? জনগণকে জিম্মি করে তারা কাপড় চোপর ছাড়া দেশ ছেড়ে পালিয়েছে। এদেশের জনগণ বারবার ধোকা খেয়েছে। ৫ আগষ্টের গণঅভ্যুত্থানের পরেও যদি আমরা নতুন রাজনীতি ও নতুন নেতৃত্ব তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আগের মতো আবারও ভোগান্তির দিকে যেতে হবে।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখপাত্র ও সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কে এম আবু হানিফ হৃদয়, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, আবুল খায়ের শান্ত, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল আলম, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আরিফ ভুঁইয়া, সাধারণ সম্পাদক রাহুল আরফানসহ গণ অধিকার পরিষদের সোনারগাঁও পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.