বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে চলছে সরস্বতী পূজা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি,

হিন্দুধর্ম বিশ্বাসে সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। সোমবারের পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে বিশেষ পূজার আয়োজন করেছেন। এ বছরের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে, যা শেষ হবে সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে। পূজায় মণ্ডপগুলোতে শুরু হচ্ছে অর্চনা। রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। প্রতিবছর এই পূজা একটি বর্ণিল উৎসবে পরিণত হয়। এবছরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচির মাধ্যমে পূজাকে ঘিরে বিশেষ আয়োজন করেছে। রাবির কেন্দ্রীয় উপাসনালয়সহ পাশ্ববর্তী মাঠে প্রায় ৩০টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারের মতো এবারও বাভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তৈরি করেছেন দৃষ্টিনন্দন প্রতিমা, যা দর্শনার্থীদের মাঝে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.