শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে ডাকাত দলের সর্দার সাদ্দামকে কারাগারে প্রেরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৩ Time View

নিজস্ব প্রতিবেদক

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার
২১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সাদ্দামকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। রবিবার ২ ফেব্রুয়ারি মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডাকাত সাদ্দাম একই এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।

সোনারগাঁও থানা সূত্রে জানাগেছে, উপজেলার বিভিন্ন এলাকায় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে পরিবহণে যে সকল ডাকাতির ঘটনা ঘটে সে সকল ডাকাতি কাজের নেতৃত্ব দিতেন সাদ্দাম।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে হাবিবপুর গ্রামের অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে বলেও থানা সূত্র জানায়।

সোমবার ৩ ফেব্রুয়ারি তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, ডাকাতিসহ ২১টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.