মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: না.গঞ্জে জামায়াতের প্রার্থী চুড়ান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ Time View

নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এই নির্বাচন ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের মাঝামাঝি বা ২০২৬ সালের জুলাই মাসের আগেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আগামী ১৩ তম সংসদ নির্বাচন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসন্ন নির্বাচন ঘিরে জনমনে রয়েছে ব্যাপকতর আশা আকাঙ্ক্ষা এবং নানা গুঞ্জন চলছে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দৃশ্যপট নিয়ে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামি নারায়ণগঞ্জ জেলার ৫ টি আসনে তাদের প্রার্থী চুড়ান্ত করেছেন।

তারা হলেন, নারায়ণগঞ্জ-১, রূপগঞ্জ আসন থেকে নির্বাচন করবেন বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসাইন মোল্লা।

নারায়ণগঞ্জ-২, আড়াই হাজার থেকে নির্বাচন করবেন অধ্যাপক ইলিয়াস মোল্লা।

নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁও উপজেলা থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় শুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

নারায়ণগঞ্জ -৪, ফতুল্লা-সিদ্দিরগঞ্জ থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বার।

নারায়ণগঞ্জ-৫, সদর-বন্দর আসন থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মাওলানা মঈনুদ্দিন আহমেদ।

আগামী ৭ ই ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়ামে আয়োজিত জনসভায় এ ঘোষণা দিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.