নিজস্ব প্রতিবেদক,
তারুণ্যের উৎসব ২০২৫, আতঙ্ক নয় সচেতনতা, ডেঙ্গু নয় সুস্থতা এই শ্লোগানে সোনারগাঁও পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, পরিস্কার পরিচ্ছন্ন র্যালী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকালে সোনারগাঁও পৌরসভা প্রাঙ্গন থেকে একটি সচেতনামূলক র্যালি বের হয়।
সোনারগাঁও পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁও পৌরসভার মাসব্যাপি কার্যক্রম শুরু হয়েছে। ঔষধ ছিটানোর কার্যক্রম তা নিয়মিত অব্যাহত থাকবেও। এছাড়া রাস্তা, ড্রেন, ডোবা-নালাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশের ঝোঁপ, ময়লা ও আবর্জনা পরিস্কার করা হচ্ছে। সে সাথে উড়ন্ত মশা নিধনের জন্যও বিভিন্ন জায়গায়য় যেখানে মশার উপদ্রব বেশি সেখানে মশার স্প্রে প্রদান করা হয়।পৌর বাসীর কাছে অনুরোধ জানিয়ে প্রশাসক বলেন, আপনার চারপাশে ডেঙ্গু মশার লার্ভা থাকতে পারে। তাই আপনারা আপনাদের চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন,তার পাশাপাশি আমরা ও ব্যবস্থা নিব। আপনারা যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন। সোনারগাঁও পৌরসভার সচিব মাশরেকুল আলম ডেঙ্গু সচেতনতা সম্পর্কে তিনি বলেন, কেউ যদি ডেঙ্গু আক্রান্ত হন, তাহলে আপনারা হাসপাতালে ভর্তি হন। কারো যদি চিকিৎসা সহায়তার প্রয়োজন হয়, তাকে আমরা পৌরসভার পক্ষ থেকে সহায়তা দেব। এই জন্য সকলের সম্মিলিত সহযোগিতার প্রয়োজন। আমরা চাই একটি সুন্দর পরিচ্ছন্ন ও নান্দনিক পৌরসভা। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী সহ সাংবাদিক বৃন্দ।