শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১১ Time View

নিজস্ব প্রতিবেদক,

সোনারগাঁ উপজেলায় নানা আয়োজনে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, সোনারগাঁও পৌরসভা,সোনারগাঁ থানা পুলিশ, পুলিশসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।২১ ফেব্রুয়ারি সকালে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, বেসরকারি অফিস, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।

এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান এর সভাপতিত্বে ও উপজেলা সহকারি কর্মকর্তা রাসেদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার মঞ্জুর মোর্শেদ, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারি, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা,শারমিন আক্তার তিথী,পৌরসভার সচিব মাশরেকুল ইসলাম,উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.