শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁও পৌরসভায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ Time View

নিজস্ব প্রতিবেদক,

সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে নিখোঁজের পর মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়া(৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে নিহতের বাড়ির পাশের নিচু বাগান থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে। নিহত ইব্রাহিম মিয়া শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে শুক্রবার রাত সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন। নিহত মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়ার বাবা মহব্বত আলী জানান, শুক্রবার বিকেলে তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোজাখুজির পর বাড়ির পাশের লিচু বাগানে লাশ পাওয়া যায়। তার ছেলে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন তিনি। সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, এ হত্যাকান্ডটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতার করার জন্য পুলিশের কয়েকটি দল অভিযান চালাচ্ছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.