নিজস্ব প্রতিবেদক,
তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার” স্লোগান নিয়ে সোনারগাঁও পৌরসভায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১২ টায় পৌর কার্যালয় হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান, সোনারগাঁও পৌরসভার নির্বাহী কর্মকর্তা সচিব মাশরেকুল ইসলাম এর সভাপতিত্বে
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও, ও পৌর প্রশাসক ফারজানা রহমান, উপজেলা প্রাইমারি শিক্ষা অফিসার
শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, সাংবাদিক শাহ জালাল,সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির সরকার সবুজ, ডা,ওবায়দুলসহ প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, স্থানীয় সরকারের কার্যক্রম জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে। সে সাথে জনপ্রতিনিধিদের আচরণ দিয়ে উপকারভোগীর সন্তুষ্টি অর্জন করতে হবে। সেবা নিতে এনে কেউ যেন ভোগান্তির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী তানভির আহমেদ, কর্মকর্তা মোঃ আহাদ, ইয়াসিন, রাসেল মোল্লাসহ প্রমুখ।