নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ পূর্ব শত্রুতার জের ধরে মারামারি তে আহত ৩ জন।এ ঘটনায় থানায় মানিক অভিযোগ করা হয়ছে।অভিযোগ সূত্রে জানা যায়,১। কৃষ্ণা, ২। সমির , ৩। সোহাগ , ৪। সজু, ৫। কুটু, , সর্ব সাং মাঝিপাড়া, ইউসুফগঞ্জ, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ-মানিকের প্রতিবেশী। তাদের সাথে পূর্ব হইতে মানিকের পারিবারিক সহ বিভিন্ন বিষয় নিয়া বিরোধ ও শত্রুতা চলিয়া আসিতেছিল।যাহার কারণে তাহারা মানিকসহ মানিকের পরিবারের লোকজনদের একাধিকবার মারধর করিয়া আহত করে। তাহাদের বিরুদ্ধে পূর্বে থানায় অভিযোগ দায়ের করি। পর্ব শত্রুতার জের হিসেবে ইং ১৩/০৩/২০২৫ তারিখ রাত অনুমান ০৯:০০ ঘটিকার সময় বর্ণিত বিবাদীরা গৃহ অজ্ঞাতনামা ৩/৪ জন বিবাদী তাহাদের হাতে ধারালো দা, চাপাতি, লোহার রড, এসএস পাইপ সহ দেশীয় অস্ত্রসরে সজ্জিত হইয়া বে-আইনী জনতাবদ্ধে মানিকের বর্তমান ঠিকানার বাড়িতে প্রবেশ করিয়া অকথ্য ভাষায় গালাগালি করিতে থাকে। বেবী রানী , বন্যা রানী, এবং বিজয় -গণ বিবাদীদের মৌখিক ভাবে প্রতিবাদ করিলে উপরোক্ত কৃঞ্চার হুকুমে সকল বিবাদীরা এলোপাথাড়ী ভাবে মারধর করিয়া আমাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। কৃঞ্চার হাতে থাকা লোহার রড দিয়া হত্যার উদ্দেশ্যে বন্যার মাথায় বারি মারিলে বন্যার মুখে লাগিয়া সামনের নচের পাটির ২/৩ টা দীত ভাঙ্গিয়া গুরুতর জখম করে।
সমীরের হাতে থাকা লোহার রড দিয়া হত্যার উদ্দেশ্যে আনার মেয়ের মাথায় বারি মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। সোহাগের হাতে থাকা এসএস পাইয়া দিয়া হত্যার উদ্দেশ্যে মানিকের স্ত্রীর মাথায় আঘাত করিলে আমার গালে লাগিয়া গুরুতর জখম হয়। সজু তাহার হাতে থাকা লোহার রড দিয়া এলোপাথাড়ী আবে পিটাইয়া মানিকে বুকে ও পিঠে গুরুতর জখম করে। কৃঞ্চা ও সজু বেবী রানী ও বন্যা রানী পরিহিত কাপড় টানা হেছড়া করিয়া শ্লীলতাহানি করে। কটু বন্যা রানীর মেয়ের গলায় থাকা একটি একভরি ওজনের স্বর্ণের চেইন, যাহার মূল্য অনুমান ১,৫০,০০০/- টাকা নিয়া যায়। সমীর মানিকের সাথে থাকা ব্যবসায়ীক নগদ ১,৪৫,০০০/- টাকা নিয়া যায়।
মানিক জানান ডাক চিৎকারে লোকজন আগাইয়া আসিলে আমাদের প্রকাশ্যে খুন জখমের হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। পরে লোকজনের সহায়তায় আমরা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আমার মেয়ে ও স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায় নিয়া ভর্তি করি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, অভিযোগ করা হয়ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।