শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১১৫ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের আয়োজনে সোমবার (১৭ মার্চ) বিকেলে সোনারগাঁও উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়াম রুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোনারগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শাহজালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী পরিচালক, ইসলামিক এডুকেশন সোসাইটি, প্রিন্সিপাল ডক্টর মোঃ ইকবাল হোসেন ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান, সহ সেক্রেটারি মোঃ আবু সাইদ মুন্না, কর্ম পরিষদ সদস্য মোঃ আশরাফুল ইসলাম, দেওয়ান মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা ইত্তর এর আমির মোঃ ইসহাক মিয়া, সোনারগাঁও উপজেলার দক্ষিণের আমির মাহবুবুর রহমান, দেশ টিভির সিনিয়র সাব এডিটর মোঃ রুহুল আমীন সহ সোনারগাঁওয়ের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে সোনারগাঁওয়ের সকল সাংবাদিকদের একসাথে করতে পেরে আমি আনন্দিত। তিনি বলেন, সঠিক সংবাদ প্রকাশ করায় যেসকল সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও রাজনৈতিক মামলা হয়েছে এমন সাংবাদিকদের মামলার দায়িত্বভার বাংলাদেশ জামায়াতে ইসলাম গ্রহণ করল। ইফতার মাহফিলে সাংবাদিকরা তাদের ব্যাক্তিগত মতামত প্রকাশ করেন এবং প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভূইয়ার লেখা ৩টি ইসলামিক ও তাফহীমুল কুরআন সকল সাংবাদিকের মাঝে বিতরণ করেন। অনুষ্ঠান শেষে সবাইকে পবিত্র ইদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে দেশের সকল নির্যাতিত নিপিড়ীত মানুষের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.