শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁও পৌরসভায় ডাকাতি টাকা স্বর্ণালঙ্কার লুট, মারাত্মক আহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৪২ Time View

নিজস্ব প্রতিবেদক,

সোনারগাঁও পৌরসভার নোয়াইল এলাকায় মামুন মিয়ার বাড়িতে রবিবার গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের হামলায় ব্যবসায়ীসহ তার বউসহ মারাত্মক ৩ জন আহত হয়েছে।

জানা গেছে, উপজেলার সোনারগাঁও পৌরসভার ৫ নং ওয়ার্ডের নোয়াইল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মামুন মিয়ার বাড়িতে গতকাল রবিবার রাত ২ টার সময় ১০-১২ জনের একটি মুখোষধারী ডাকাত দল, দেশীয় অস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা মো. ব্যবসায়ী মামুন মিয়াকে দেশীয় রামডা এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে হাত পা বেধে একটি কক্ষের মধ্যে আটকে রাখে। তার পর তার স্ত্রী মনি আক্তারকে
রামডা দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে মামুন এর স্ত্রীর ডান হাত ও কপাল মারাত্মক জখম হয় যায়। এর পর তারা ঘরের আলমারি এবং মালামাল তছ নছ করে দোকান থেকে নিয়ে আসা নগদ ২২ হাজার টাকা, ৪-৫ ভরি স্বর্ন ও দামী ৩ টা ফোনসহ মোট ৫ টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এসময় ওই বাড়িতে বেড়াতে আসা মামুনের ভাগনির কানে ও গলায় থাকা স্বর্ণের চেন ও কানের দুল ও তার স্ত্রী মনি আক্তারকে মারধর করে এবং ডাকাত দলেরা যা সামনে পায় তাই নিয়ে যায়। ডাকাতির খবর ছড়িয়ে পরলে গ্রামবাসী ছুটে আসলে ডাকাতরা তাদের সামনে দিয়ে অস্ত্র উচিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী মামুন বলেন কিছু বোঝার আগেই আমার স্ত্রী মনি আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে আমাদের ২ টা রোম রক্তে বন্যা বয়ে যায় এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবো বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.