শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে খালেদা জিয়া ও তারেক রহমান এর রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১১৪ Time View

নিজস্ব প্রতিবেদক,

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সম্মানে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার ২৬ ই মার্চ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির মেঘনা শিল্প নগরীর নিউ টাউনে উপজেলা বিএনপি নেতা আশরাফ প্রধান এর উদ্যোগে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
দেশ ও জাতির কল্যাণে ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও তার পরিবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমান এর রোগমুক্ত কামানায় দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন নিউ টাউন মসজিদের খতিব ও ইমাম।

মোনাজাত শেষে আশরাফ প্রধান বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে তারেক রহমানও দেশের বাইরে। দেশের ক্রান্তিকালে তিনি দেশের বাইরে থেকেই দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সার্বক্ষণিক দিকনির্দেশনা দিয়েছেন। ফলে আমরা পুনরায় দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করতে পেরেছি। আজকের এই আয়োজন দেশের দুই গুণী রাজনীতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সম্মানার্থে করা হয়েছে।
তিনি বলেন, আমি জনগণের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চাই।

উপজেলা ও পিরোজপুর ইউনিয়নের মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে পথ চলতে চাই। এলাকাবাসীর সুখে-দুঃখে তাদের পাশে থেকে তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে চাই। আজীবন মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়া, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম,
আতাউর রহমান, মাহাবুব সরকার দানেশ,মহসিন সরকার, সানোয়ার, নুর নবী মাস্টার, নাজমুল হাসান রিপন, মহসিন রানা, মো,গুলুনুর রহমান, মোরশেদ আলম,শাহ জালাল সাজু,রবওউল, ইমদাদ,জর্জ মিয়া, সাঈদ হাসান সলু,জসিমউদদীন সরকার,
শফিকুল ইসলাম মোল্লা, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিকসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.