বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

নানা আয়োজনে সোনারগাঁয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১১৫ Time View

নিজস্ব প্রতিবেদক,

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে সোনারগাঁ উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ২৬ ই মার্চ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে, প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ শুচনা হয়।সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন, থানা, উপজেলা বিএনপি, বীর মুক্তিযোদ্ধা সহ , বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলার পৌর এলাকার আমিনপুর মাঠে সকাল ৮টায় শিশু সমাবেশ, মনোজ্ঞ কুচকাওয়াজ, ও মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ, ডিসপ্লে প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও, শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মসজিদ, মন্দির, গির্জায়, প্যাগোডায় বিশেষ প্রার্থনা, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোরশেদ,কাচপুর অঞ্চলের সহকারী কমিশনার সেন গুপ্তা,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো,মফিজ উদ্দিন, উপজেলা সমাস সেবা অফিসার ইকবাল হোসেন, উপজেলা প্রাইমারি শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার,
এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,ও ফায়ার সার্ভিস, আনসার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সহ বিএনপির সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.