সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

পৌরসভায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৮৫ Time View

নিজস্ব প্রতিবেদক,

সোনারগাঁও পৌরসভার বিএনপির প্রবীণ রাজনীতিবিদ হাজী সালাউদ্দীন এর পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

২৭ ই মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার পৌর এলাকার টিপরদী হাজী সালাউদ্দিন এর নিজ বাসায় সাবেক জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠুর উদ্যোগে প্রায় ৫০০ টিরও বেশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
ঈদের খুশি থেকে অসহায়, দরিদ্র মানুষগুলো সবসময়ই বঞ্চিত হ্যাঁ, আপনার আমার পাশেই আছে এমন অনেক গরিব দুস্থ, অসহায় মানুষ যারা চিরকালই ঈদের আনন্দ থেকে বঞ্চিত। আর আমরাই পারি এই আনন্দ ভাগ করে নিতে । ধনী-গরিবের বৈষম্য দূরীকরণে পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠুর অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে এই বছরও সফলভাবে ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
সোনারগাঁও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করেছেন। ঈদের আনন্দে সকলকে অংশীদার করতে এবং তাদের মুখে হাসি ফুটাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান,
উক্ত এই আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সালাউদ্দিন,পৌর বিএনপি নেতা ওমর ফারুক টিটু, যুবদল নেতা ওসমান গনি রিতু, এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। হারুন অর রশিদ মিঠু
বলেন “বর্তমানে ঈদ বস্ত্র মূল্যের ঊর্ধ্বগতির জন্য একটি ভালো কাপড় কিনা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য প্রায় কষ্টসাধ্য। তাই সবার সাথে ঈদ এর আনন্দ ভাগ করে নিতে প্রতিবারের ন্যায় এই আয়োজন।
আসুন না মনের উদারতার দরজাটা একটু খুলে দেই। সামান্য একটু সহযোগিতার মাধ্যমে এমন অনেক কাজে অংশগ্রহণ করি। আপনিও এই প্রকল্পের অংশ হতে পারেন এবং আপনার হালাল উপার্জনের মাধ্যমে কম আয়ের মানুষের পশে দাঁড়াতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.