সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে বিএনপি নেতা সালাউদ্দিন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২০৫ Time View

নিজস্ব প্রতিবেদক,

সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সালাউদ্দিন আহমেদ এর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ই মার্চ) সন্ধ্যায় উপজেলা বিএনপির প্রবীণ নেতা হাজী সালাউদ্দিন আহমেদ এর বাসভবনে মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে এক হাজারের বেশি রোজাদার ব্যক্তি অংশ নেন।

এ সময় মাহে রমজানের তাৎপর্য নিয়ে ও
সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান রুহের মাগফেরাত কামনায় ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের রোগমুক্তি কামনায় সে সাথে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজারুল ইসলাম মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার,ও সাধারণ সম্পাদক মোতালেব মিয়া,উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী টিটু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি শাফিন আহমেদ মজনুসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু, পৌর বিএনপি নেতা ওমর ফারুক টিটু, ওসমান গনি রিতু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.