সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১২০ Time View

নিজস্ব প্রতিবেদক,

সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।শনিবার ২৯ শে মার্চ উপজেলা সোনারগাঁও পৌরসভার ১ নং ওয়ার্ডের দরপত মহিউস সুন্নাহ জামিরীয়া মাদ্রাসা ও এতিমখানায় সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিব মাষ্টার উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির অন্যতম সদস্য মোশারফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার, উপজেলা বিএনপির যুগ্নু সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির নেতা জাহাঙ্গীর হোসেন, জামান, সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামির সরকার সবুজ,যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন,
দপ্তর সম্পাদক আল আমিন, রবিন আহমেদ, অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন,
“পবিত্র রমজান আমাদের সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। সাংবাদিকদের দায়িত্ব সমাজের সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা। সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাব সবসময় সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে কাজ করবে। এ সময় তিনি আরও বলেন,
“সাংবাদিকরা জাতির দর্পণ। ন্যায় ও নিরপেক্ষতার সঙ্গে সত্য তুলে ধরাই তাদের প্রধান দায়িত্ব। সমাজের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বলেন,
“সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজের প্রতি দায়বদ্ধতা। আমরা ঐক্যবদ্ধ থাকলে উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারব।ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.