নিজস্ব প্রতিবেদক,
ঐতিহ্যবাহী সোনারগাঁ উপজেলায় ঐতিহাসিক হোসেনপুর হাই স্কুল মাঠে তাহেরপুর হাজী লাল মিয়া হাই স্কুল বনাম হোসেন পুর হাই স্কুল এসএসসি ২০০২ ব্যাচের ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়েছে। আগামী কাল পহেলা বৈশাখ উপলক্ষে বন্ধুমহল এর উদ্যোগে এসএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ফ্রেন্ডস ক্রিকেট প্রিতিম্যাচ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কাল ১৪ ই এপ্রিল এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টে এসএসসি ২০০২ ব্যাচ তাহেরপুর হাজী লাল মিয়া হাই স্কুল বনাম হোসেন পুর হাই স্কুল দুটি দল অংশগ্রহণ করবে। এ উপলক্ষে ২০০২ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে দুদলের জার্সি উন্মোচন করা হয়েছে।
প্রিয় সোনারগাঁবাসি, বৈশাখের আনন্দ কে আরও একধাপ বাড়িয়ে নিতে ঐতিহ্যবাহী তাহেরপুর ও হোসেনপুর উচচ বিদ্যালয়ের (২০০২) ব্যাচের প্রাক্তন ছাত্ররা সারাদিন ব্যাপী এক মিলনমেলার আয়োজন করেছে, যেখানে বৈশাখের ঐতিহ্যের খাবার পান্তা আর ইলিশ দিয়ে শুরু হয়ে….. প্রীতি ক্রিকেট ম্যাচ দিয়ে শেষ হবে, আগামীকাল ১৪ই এপ্রিল রোজ সোমবার,স্থানঃ হোসেনপুর কলেজ মাঠ সময়ঃ সকাল ১০ ঘটিকা।
উক্ত খেলায় সকল ক্রিকেটপ্রেমী ভাই-বোনদের মাঠে এসে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো ।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ।