সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

অসহায় অটো চালকের বাড়ির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা করার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১০৪ Time View

নিজস্ব প্রতিবেদক,

সোনারগাঁও পৌরসভায় প্রতিবেশীর বাড়ির উপর দিয়ে অন্যায়ভাবে একটি রাস্তা তৈরির অভিযোগ উঠেছে ঐ এলাকার প্রভাবশালী পরিবারের লোকজনের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনারগাঁও পৌরসভার তাজপুর গ্রামে অটো রিক্সা চালক মোমেন মিয়ার বাড়ির উপর দিয়ে প্রতিবেশী ইউসুফ খন্দকারের ছেলে ও ভাই এর নেতৃত্বে জোরপূর্বক ভাবে রাস্তার কাজ করার অভিযোগ উঠেছে। ২০ শে এপ্রিল রবিবার সরজমিনে মোমেন মিয়ার বাড়ি গিয়ে জানা যায়।দীর্ঘ দিন ধরে মোমেন মিয়া ও তার ভাই আড়াআড়িভাবে ভাগ করে ক্রয় সূত্রে ভোগদখল করে আসছিল। তবে সম্প্রতি সময়ে তার বছর বাড়িতে একটি সেমিপাকা ঘর তৈরি করতে গেলে ইউসুফ খন্দকারের লোকজন গিয়ে নির্মাণ কাজের বাধা দেয়।
এবং ঘর থেকে সামনো পাকা রাস্তা পর্যন্ত একটি সংযোগ রাস্তা নির্মানের জন্য জায়গা রাখতে বলে। এরপর থেকে ঘরের সামনের ওই জায়গার উপর দিয়ে লম্বালম্বিভাবে রাস্তাটি নির্মানের জন্য তোড়জোর শুরু করে ইউসুফ খন্দকার। এজন্য সে উপজেলা ভূমি অফিস ও পৌরসভায় যোগাযোগ করে।
ভুক্তভোগী মোমেন মিয়া জানান আমরা অসহায় গরিব মানুষ আমাদের এতটুকু জায়গা ছাড়া আর কোন জায়গা নাই কিন্তু আমাদের প্রতিবেশী ইউসুফ খন্দকার প্রভাবশালী হওয়ায় কিছুতেই আমরা তার সাথে পেরে উঠছি না, এ বিষয়ে আমি সোনারগাঁ থানা সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভায় একটি অভিযোগ দাখিল করেছি। এ বিষয়ে ইউসুফ খন্দকার এর বাসায় গেলে বাড়ির লোক জানান ওনার ছেলে ঢাকায় থাকেন,এবং তার মোবাইল নাম্বার চাইলে তারা নাম্বার দিতে অপারগতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.