মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

সোনারগাঁয়ে ইউএনও’র উদ্যোগে ৩০টি স্কুলে চালু হলো ‘মিড ডে মিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১০১ Time View

নিজস্ব প্রতিবেদক,

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমানের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এবং ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যে ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলার ১১৩টি স্কুলে ‘মিড ডে মিল’ চালু করা হচ্ছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান প্রাথমিক পর্যায়ে ৩০টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই আয়োজন করেন।

বিদ্যালয় গুলোতে মিড ডে মিল চালু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।তাছাড়া অভিভাবকরাও এমন মহতি উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে শিক্ষার্থী ঝরে পড়ার হার হ্রাস পাবে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করার আগ্রহ প্রকাশ করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ১ম পর্যায়ে ৩০টি বিদ্যালয়ে এ আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহায়তায় এ কার্যক্রমকে স্থায়ী রূপ দেওয়া হবে, যেন কোনো শিক্ষার্থী দুপুরে না খেয়ে থাকে এবং ঝরে পড়া শিক্ষার্থীদের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা।তিনি আরও বলেন, মিড ডে মিল চালুর পাশাপাশি প্রতিটি বিদ্যালয়কে দৃষ্টিনন্দন ও শিক্ষার্থীদের পড়ার জন্য উপযুক্ত পরিবেশ করার জন্য স্কুলের আঙিনায় ফুলের বাগান করার কার্যক্রম হাতে নিয়েছি। ইতোমধ্যেই ৩০টি বিদ্যালয়ে এ কার্যক্রম দৃশ্যমান। এসব কার্যক্রম আমি নিজে থেকেই উদ্বোধন করেছি।আমি চাই শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা যেনো আনন্দ মুখর পরিবেশে শিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.